ঢাকা
ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home বিনোদন ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা

ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা

টলিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী মারা গেছেন। সোমবার (৯ মার্চ) ভোরে ঘুমের মধ্যেই তিনি হার্ট অ্য়াটাক করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। হৃদযন্ত্রে বসানো হয়েছিল পেসমেকার। অসুস্থতার কারণেই মাঝে দীর্ঘদিন তাঁকে পর্দায় দেখা যায়নি।

একসময় সিনেমা, টিভি নাটক কিংবা মঞ্চনাটকেও দাপিয়ে বেড়িয়েছেন তমাল রায় চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে ‘চ্যালেঞ্জ’, ‘লে হালুয়া লে’, ‘বিন্দাস’, ‘জাতিস্মর’, ‘গোরস্থানে সাবধান’, ‘আমাজন অভিযান’, ‘চাঁদের পাহাড়’ প্রভৃতি জনপ্রিয় ছবিতে দেখা গেছে। অভিনয় করেছেন ইংরেজি ভাষার ‘দ্য নেমসেক’ ও ‘সিটি অব জয়’-এর মতো কালজয়ী চলচ্চিত্রেও। 

বেশকিছু মঞ্চনাটকের নির্দেশনার দায়িত্বে ছিলেন এই অভিনেতা। নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল, প্রশংসা পেয়েছেন ইতিবাচক চরিত্রেও। শেষবার তাঁকে তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ ছবিতে দেখা গেছে।

তমাল রায় চৌধুরীর মৃত্যুর খবরে পশ্চিমবঙ্গের সিনেমা ও থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেল ৪টায় তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। পরে শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা প্রিয় অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন।

চলনবিলনিউজ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর