ঢাকা
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home ক্যাম্পাসবাকৃবি বাকৃবির তাপসী রাবেয়া হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবির তাপসী রাবেয়া হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলের হল প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) ওই হলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন হলের প্রভোস্ট ফলজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসরাত জাহান শেলি, হাউজ টিউটর ও শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন স্বেচ্ছাসেবী। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

তাপসী রাবেয়ার প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলি বলেন,”হলের এতজন শিক্ষার্থীর ইফতারের আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। আজকে সবাই একসাথে আমরা একটি পরিবারের মতো ইফতার করছি যা সত্যিই আনন্দময় একটি মূহুর্ত। “

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

চলনবিলনিউজ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর