ঢাকা
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home প্রবাসে বাংলাসৌদি আরব হজযাত্রীকে না তোলায় উড়ল না বিমান!

হজযাত্রীকে না তোলায় উড়ল না বিমান!

পাসপোর্ট জটিলতার কারণে একজন হজযাত্রীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটকে দেন। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান, তখন সে কান্না করতে থাকেন। 

নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘মন খারাপ করো না, আল্লাহ হয়ত তোমার জন্য এবারের হজ কবুল করেনি’।

লোকটি উত্তর দেয়, আমি হজের নিয়তে এসেছি, আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিয়ে যাবে।

যার কথা বলা হচ্ছে তিনি লিবিয়ান নাগরিক, নাম আমের। হজের উদ্দেশেই লিবিয়া থেকে সৌদির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে এসেই আটকে যান। পাসপোর্ট জটিলতার কারণে আর বিমানে ওঠা হয়নি তার। 

এ ঘটনায় আমেরকে ছাড়া ফ্লাইটটি ছাড়লেও পরক্ষণেই খবর আসে, যান্ত্রিক ত্রুটি থাকার কারণে বিমানটি পুনরায় ফেরত আসছে।

ফ্লাইটটি পুনরায় ফেরত আসার পরও আমেরের ভাগ্য সহায় হয়নি। যান্ত্রিক ত্রুটি সেরে নিয়ে তাকে ছাড়াই ফের উড়াল দেয় বিমানটি। 

কিন্তু বিধিবাম! এবার ঝড়ের কারণে বিমান আবারও ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরণ করে।

পরপর দু’বার বিমান জরুরি অবতন করার পরে এবার ক্যাপ্টেন নিজে গিয়ে ওই যাত্রীকে বলেন “আল্লাহর কসম আমি আর উড়বো না, যতক্ষণ না আপনি প্লেনে উঠেন। 

অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দেয়।

চলনবিলনিউজ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর